মন ভেঙ্গে যায়

 মন ভাঙে 

খাদিজা বেগম 


কূল ভেঙ্গে যায় নদীর জলে

এমনি হয় এই জগতের রীতি,  

মন ভেঙে যায় মনের মানুষ

তবু ভুলে থাকা যায় না স্মৃতি।।


আমি যারে ভালোবাসি 

সে জন ছোটে মরীচিকার পিছে, 

সত্যি সত্যি ভালোবাসি 

সে ভাবে প্রেম ভালোবাসা মিছে।

উদাসী মন যখন তখন 

তবুও গায় তার বিরহে গীতি।।


ভালোবেসে আদর করে 

এই মন থেকে মন দিয়েছি তারে, 

ভুলতে গেলেও ভুলা যায় না 

তারে মনে পড়ে বারে বারে।।


মাঝে মাঝে চলতি পথে 

না চাহিতেও তারে পড়ে চোখে,

এখনো মন আগের মতন 

তারি দিকে পড়ে থাকে ঝুকে।

আমার এ মন রাঙাতে চায় 

প্রেমের রঙে রঙে তারি সিঁথি।।

Comments