আলোকিত মানুষ
আলোকিত মানুষ
খাদিজা বেগম
আলোর মাঝেও আঁধার থাকে
এটা সেটার পিছন কিংবা তলে,
অন্ধকারেও আলো থাকে
যখন ছোট জোনাক পোকা জ্বলে।।
আলোর সাথে যে জন থাকে
সেই মানুষটা কভু যায়না ডুবে,
আলোর সাথে থাকতে থাকতে
সূর্য হয়ে ভেসে উঠে পুবে।
আলোকিত মানুষ যারা
লোকে তাদের মহা মানব বলে।।
যার চিন্তাতে চেতনাতে
মানবজাতির কল্যাণ মিশে থাকে,
সে চলে যায় সব ছাড়িয়ে
এমন কেহ নাই থামাবে তাকে।।
পথপ্রদর্শক হয়ে সে লোক
পথ দেখিয়ে নিয়ে চলে পথিক,
সত্য পথের সন্ধানীরা
স্বার্থের নেশায় হয় না কভু বেদিক।
যাদের মনে আলো আছে
তারা সদা ন্যায়ের পথেই চলে।।
Comments
Post a Comment