প্রেমের কথা

 প্রেমের কথা 

খাদিজা বেগম 


প্রেমের কথা শেষ হবে না 

প্রেম এমনি এক অনুভব, 

খুব নীরবে নীরবে প্রেম

মনের মাঝে জাগায় উৎসব।।


প্রেমের ছোঁয়ায় দুঃখ পালায়

প্রশান্তিতে ভরে যায় মন,

আপ সেরাদের সেরা সে মুখ 

তার হাসিতে ছড়ায় কিরণ।

সবার উপর প্রেমের স্থান

এই প্রেম ছাড়া মূল্যহীন সব।।


প্রেম কখনো দূরে ঠেলে 

কখনো বা টানে কাছে,

পবিত্র এই প্রেমের জন্য 

সারা জাহান টিকে আছে।।


হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে 

নিঃস্বার্থ প্রেম পুষি মনে,

খুশি মনে প্রেমের সুবাস 

ছড়িয়ে যাই ক্ষণে ক্ষণে।

যার ভিতরে প্রেমিক হৃদয় 

সে পেয়ে যায় না চেয়েও সব।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ