বীর সাহসী হাদী

 বীর সাহসী হাদী 

🖊️ খাদিজা বেগম 


বাংলাদেশের ঘরে ঘরে 

জুলাই যোদ্ধা বীর সাহসী হাদী,

দুর্জয় দুর্বার এই হাদীদের

সাহস দেখে আমরা আশাবাদী।।


হাদীর ডাকে পাগল হয়ে 

দেশ প্রেমিকরা আবার জেগে ওঠে,

হাদীর কথায় আগুন লাগে

সেই আগুনে লাল লাল রক্ত ফোটে।

রক্ত স্রোত উথলে উঠে 

মৃত্যুর ভয়ে রাখা যায় না বাঁধি।।


বাংলা মায়ের এই বাতাসে 

হাদী নামের ফুলের সুবাস ভাসে,

বাংলা মায়ের নীল আকাশে 

হাদী নামের লাল সূর্যটা হাসে।।


একটি ফুলকে রক্ষা করতে 

হাজার হাজার প্রাণ বিলাব তবু,

হাদী নামের ফুল গুলোকে 

ঝরে যেতে দেব না তো কভু।

অন্যায়ের হাত ভেঙে দিতে 

প্রস্তুত আমরা লাখো প্রতিবাদী।। 


#খদিজা_বেগম #khadija_begum #বাংলাদেশ #বীর_সাহসী_হাদী

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো