তাই দিতে চাই
তাই দিতে চাই
খাদিজা বেগম
সব কিছুরই গন্ধ আছে
অহংকারের ভীষণ পঁচা গন্ধ,
মিথ্যা কথা খুব ভয়ংকর
জনে জনে লাগিয়ে দেয় দ্বন্দ্ব।।
মিথ্যাবাদী অহংকারী
এই সমাজের জন্য ওরা কাল সাপ,
ওদের সাথে কেউ কারো না
নিজের কোন ভালো-মন্দ আলাপ।
ঢেউয়ে ভাঙ্গা পাড়ের মত
ভেঙে নেবে তোমার সুখের ছন্দ।।
মিথ্যা শব্দের বজ্র আঘাত
কানের আগে লাগে মনে,
কেউ রেখনা কোন বাঁধন
কোন মিথ্যাবাদীর সনে।।
সবকিছুতেই স্বাদ আছে ভাই
ভীষণ বিষাদ লাগে নেওয়ার মাঝে,
দেওয়ার মাঝে আনন্দের স্বাদ
তাই দিতে চাই কথা এবং কাজে।
যাতে সবার সব ভালো হয়
জীবন থেকে দূর হয়ে যায় মন্দ।।
Comments
Post a Comment