আত্মত্যাগ
আত্মত্যাগ
খাদিজা বেগম
দেশের জন্য প্রাণ দিয়েছে
ডানা মেলা পাখির মত ছেলেরা,
হাত দিয়েছে, পা দিয়েছে
চোখ দিয়েছে, ফুলের মত মেয়েরা।।
বৃথা যেতে দেব না এই
অগণিত ছেলে মেয়ের আত্মত্যাগ,
ঐ পতাকার বুকের মাঝে
তাজা হয়ে থাকবে ওদের রক্ত দাগ।
বাংলার ছেলে বীর আরাফাত
ঘরে ঘরে আরাফাতের মায়েরা।।
দেশের ক্ষতি করে ওরা
রোজ জ্বালিয়ে দিচ্ছে সন্তান হারা শোক,
তবু আমরা সাবধান থাকবো
দেশের জন্য খুলে রাখবো ন্যায়ের চোখ।।
খুনির সাথে হাত মিলিয়ে
ওরা ক্ষত করছে দেশের কলিজায়,
ধীরে ধীরে জানান দিচ্ছে
মোনাফিক দল অদের কুকাজ আর কথায়।
দেশ সংস্কার করবো তবু
বিশ্বটাকে দেখাবো এই দেশ সেরা।।
Comments
Post a Comment