অলংকার

 অলংকার 

খাদিজা বেগম


কন্ঠে আমার সত্যের শক্তি 

ন্যায্য কথা বলিবার,

বুকে আমার সাহসী মন

সত্য পথে চলিবার।


ভয় ভীতি সব দূর করেছি

সাহসে আজ বলিয়ান,

ন্যায়ের জন্য যুদ্ধ করব 

হাসিমুখে দেবো প্রাণ।

একে একে করব আমি 

সব অন্যায়ের প্রতিকার।।


আঁধার বুকে আমি হব 

অগ্নি আলোর এক অংশ,

ওই জালিমের জুলুম করবো 

পুড়ে পুড়ে সব ধ্বংস।।


ন্যায় বাঁচাতে লড়াই করব 

আমার মৃত্যু অবধি, 

ন্যায়ের জন্য গড়ে দেবো 

নিজের রক্তে লাল নদী,

মিথ্যার কাছে মানব না হার

সত্য আমার অলংকার।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো