কষ্ট
কষ্ট
খাদিজা বেগম
কষ্ট নামের একটি শব্দ
লেখা হলো যুক্তবর্ণ দিয়ে,
কত গল্প কবিতা গান
লেখা হলো এই কষ্ট নাম নিয়ে।।
কষ্ট কত যন্ত্রনা দেয়
দেয় যে কত কুমন্ত্রণা,
কষ্ট তীব্র কঠিন কঠোর
সে শোনে না কোন সান্ত্বনা।
হাজার কষ্ট সঙ্গী করে
তবু মানুষ যায় এগিয়ে।।
কষ্ট নামের আগুন আছে
তা নিভানোর নাই তো পানি,
সেই আগুনে পুড়বে যত
ততই অশ্রু ঝরবে জানি।।
অধিক কষ্টে হারিয়ে যায়
চোখের নিদ্রা মুখের কথা,
সারা গায়ে ছড়িয়ে যায়
মনের ক্ষত বুকের ব্যথা।
নিজের কষ্ট ঢেকে তবু
রাখি মুখে সুখ সাজিয়ে।।
কষ্ট নামের হাতিয়ারে
ছিনিয়ে নেয় স্মৃতিশক্তি,
সুস্থ সবল মানব জীবন
পাপে পাপে হয় আসক্তি।।
কষ্টে কষ্টে ভেঙ্গে পরে
বাঁচার স্বপ্ন আর মনোবল,
জ্যন্ত মরা হয়ে দেহ
মরার আগেই হয় যে অচল।।
Comments
Post a Comment