আজো দেখতে পাওনি

 আজো দেখতে পাওনি 

খাদিজা বেগম 


খুঁটি আছে বেড়া আছে

আছে আমার ঘরের ছাউনি, 

দেখার মত দৃষ্টি নাই তাই 

তুমি আজো দেখতে পাওনি।।


খুঁটির ভেতর খুঁটি আছে 

বেড়ার ভিতর আছে বেড়া,

তার ভিতরে আর বাহির 

ওই অদৃশ্য এক ক্যামেরা।

আমি আছি সব জায়গাতে

শুধু তুমি দেখতে চাওনি।।


মনের মনিকোঠা থেকে 

এই আমাকে যে চেয়েছে,

আমি তো তার হয়ে গেছি 

এই আমাকে সে পেয়েছে।।


আমার কাছে আছে ক্ষমা 

দয়া মায়া ভালোবাসা,

তাকে আমি সব দিয়েছি 

যে করেছে পাবার আশা।

আজও কেন শুদ্ধ মনে 

তুমি আমায় হয়ে যাওনি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো