মানসিক ব্যাধি

 মানসিক ব্যাধি 

খাদিজা বেগম 


পরকীয়া কোন প্রেম নয় 

অমানুষের এক মানসিক ব্যাধি,

নিজেকে তাই শুধরে নিও

তোমার মাঝেও হয়ে থাকে যদি।।


মরণ ব্যাধি ক্যান্সার থেকেও

পরকীয়া আরো সর্বনাশা,

প্রেমের নামে হারায় ঈমান 

সৃষ্টিকর্তার হারায় ভালবাসা।

বিশ্বাসঘাতক অস্ত্র দিয়ে

খনন করে চোখে অশ্রুর নদী।।


ঘরের মানুষ পর করে সে 

পরের মানুষ নিয়ে বাসা বাঁধে,

অবুঝ মনে আগুন জ্বলে 

প্রতারকের পরকীয়ার ফাঁদে।


প্রতারণার শিকার হয়ে 

কাঁদেরে মন দিবানিশি কাঁদে,

ভেঙ্গে চুরমার স্বপ্নের সংসার 

বিনা দোষে বিনা অপরাধে।।

পরকিয়ার অভিশাপে 

অভিশপ্ত পুড়ে নিরবধি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো