তোমার ঋণের বোঝা

 তোমার ঋণের বোঝা 

খাদিজা বেগম 


কোনদিনও পারব না মা 

শোধ করিতে তোমার ঋণের বোঝা,

আমার জন্য করছ দোয়া 

করছ মানত রাখছো কত রোজা।।


আমার জন্য কেঁদেছ মা

বিধাতার পায় মাথা রেখে রাতে, 

কত কিছু চেয়েছ মা

আমার জন্য তোমার মোনাজাতে।

এখন আমি মা হয়েছি 

তাই বুঝেছি মা হওয়া নয় সোজা।।


কতশত রাত জেগেছো 

অসুখ হলে আমার খেয়াল রাখতে,

কত কান্না করেছ মা

শুধু আমার মুখের হাসি দেখতে।।


তোমার হাসি রাখবো ধরে 

তোমায় কাঁদতে দেব না আর আমি,

তুমি মাগো অমূল্য ধন 

তোমার মুখের হাসি অনেক দামি।

মাগো তোমার পায়ের নিচে 

আছে আমার ঐ জান্নাতের দরোজা।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন