আশার প্রদীপ জ্বালো

 আশার প্রদীপ জ্বালো

খাদিজা বেগম 


যতটা ক্ষণ ঘুমে থাকি 

ততক্ষণি থাকি আমি ভালো,

জাগলে দেখি দুই নয়নে 

মোর পৃথিবী শুধু কালো।।


চিরতরে ঘুমাতে চাই 

ঘুম পাড়িয়ে দাও গো অন্তর্যামী,

জেগে থাকতে কষ্ট হয় খুব 

এভাবে আর পারিনা তো আমি।

এই হৃদয়ে দাও জ্বলিয়ে 

ভালোবেসে তোমার প্রেমের আলো।।


কি বা হবে চেয়ে থেকে 

দেখি যদি সব অন্ধকার,

আপন বলে ছিলো যে জন 

এখন তো সে আর নেই আমার।।


যতই বুঝাই এই মনটাকে 

মন মানে না কোন যুক্তি,

এ যন্ত্রণা সহেনা আর

প্রাণ চায় বারে বারে মুক্তি।

প্রাণ বাঁচানো প্রিয় আমার 

এই বুকে ফের আশার প্রদীপ জ্বালো।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো