চোখ রাঙিয়ে
চোখ রাঙিয়ে
খাদিজা বেগম
চোখ রাঙিয়ে শাসন করা
এতো আমার প্রতি তোমার অধিকার,
শাসন কারার আগে তুমি
ভালো করে ভেবে নিও বারে বার।।
অকারণে করলে শাসন
শান্ত এ মন হয়ে যাবে বিদ্রোহী,
আর হবে না ভালোবাসা
পাবেনা আর আমার মাঝে আরোহী।
সুশাসনের সুন্দর জীবন
তোমার কাছে আশা করে মন আমার।।
এই জীবনে আসবে তুফান
অশ্রু জলে ভেসে যাবে দুই নয়ন,
চোখ মুছিয়ে কাছে রেখো
জনম জনম পাশে থাকো আমরণ।
ভুলে ভরা এই জীবনটা
তোমার ক্ষমা ছাড়া হবে যে ছারখার।।
Comments
Post a Comment