ঈদের খুশির ঝড়


ঈদের খুশির ঝড়

খাদিজা বেগম 


দারুন খুশির ঢেউ জেগেছে 

সব মানুষের হৃদে হৃদে, 

নতুন পোশাক পড়বে সবাই 

ঘোরাঘুরি করবে ঈদে।।


মান অভিমান ভুলে গিয়ে 

বুক মিলাবে হাসিমুখে, 

ধনী গরীব মিলেমিশে 

ঈদ কাটাবে সুখে সুখে।

ঈদের খুশির ঝড় তুফানে  

উড়ে যাক সব দুষ্ট ক্ষিদে।।


লোভ লালসা ভুলে গিয়ে 

সত্য ন্যায়ের পাশে রবে,

মানব হতে এমনটাই তো 

আশা করে মহান রবে।।


ছোটখাটো ভুলগুলো সব 

মাফ করে দাও ঈদ আনন্দে,

নতুন করে জেগে উঠিত 

প্রতিটা প্রাণ ছন্দে ছন্দে

জাগিয়ে দাও দরদী মন

খুশি ছড়াও তার তাগিদে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ