বাঙালি
বাঙালি
খাদিজা বেগম
আজ আমরা নই মুক্তি যোদ্ধা
নই জনগণ নই রাজাকার,
আমরা সবাই এক বাঙালি
এ দেশ তোমার আমার সবার।।
আজ আমরা নই আওয়ামীলীগ
নাই বিএমপি কিংবা জেপি,
বাংলার সন্তান সব বাঙালি
কেন ভাইয়ের ওপর খেপি ?
এদেশ মোদের জন্মভূমি
জন্ম সূত্রেই সম অধিকার।।
আজ এ দেশে হিন্দু, মুসলিম
বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নাই,
দেশের তরে আমরা সবাই
আজ বাঙালি বাঙালি ভাই।
দুঃখের দিনে বন্ধু হবো
আপন রব সবাই সবার।।
আমরা হলে ছত্রভঙ্গ
তাতে হবে শত্রুদের লাভ,
দুর্নীতিবাজ ঘৃণা করব
হয় যদিও সে কারো বাব।
বাংলাদেশের শত্রু যারা
তারাই চাইবে বাঙালির ভাগ,
সব বাঙালি বীরের সন্তান
দেশের জন্য থাকবো সজাগ।
রক্তে কেনা এই দেশেতে
আর ঠাঁই দেব না স্বৈরাচার।।
Comments
Post a Comment