প্রশ্ন করো

 প্রশ্ন করো 

খাদিজা বেগম 


আজ তোমাকে প্রশ্ন করো 

বিবেকের ঐ আয়নার সামনে /দাঁড়িয়ে, 

তুমি কভু মুছেছো কি 

কারো অশ্রু তোমার ঐ হাত /বাড়িয়ে??


পিছে পড়ে থাকা লোকের 

দুই হাত ধরে নিয়েছে কি /এগিয়ে,

কারো ফাটল ধরা বন্ধন 

করেছো কি অটল জোড়া /লাগিয়ে?

নিজের ভেতর নৈতিকতা 

রেখেছো কি লোভ লালসা /তাড়িয়ে??


অন্ধ লোকের চোখের আলো 

হয়ে তুমি কি তার সাথে / চলেছ ?

বোবো লোকের কন্ঠ হয়ে 

তুমি কি তার মনের কথা/ বলেছ?


চরণ ছাড়া পঙ্গলোকের 

 চলতি পথে তুমি কি হাত/ ধরেছে?

কারো ভাঙ্গা ভাঙ্গা হৃদয় 

তুমি কি খুব ভালোবেসে/ গড়েছ?

যদি উত্তর হয় শুধু না 

তবে তুমি সীমা গেছে /ছাড়িয়ে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো