প্রাণের বলি দান

 প্রাণের বলি দান 

খাদিজা বেগম 


পিছন থেকে পকেট মারো 

সামনে দিয়ে করো দান, 

ভাবছো হেসে কেউ বুঝে না 

ওরে চালাক সোনার চান।।


দেখছি সবি দুই নয়নে 

শুনছি সবি দুই কানে,

সময় হলেই বুঝতে পারবে 

এই চুপ থাকার কি মানে। 

তোরা কেন এত নিষ্ঠুর 

তোদের নাই কি রে ঈমান??


এই দেশেতে জন্ম নিয়েও 

কেন কর ছলনা,

কেন দেশটা ভালোবেসে 

সঠিক পথে চলনা?


হবে কেন তোমরা আজও 

এই সমাজের চাঁদাবাজ,

করবে কেন ঘুষ বানিজ্য 

ন্যায়ের সাথে কর কাজ।

কোন লালসায় ভুলে গেলে 

এত প্রাণের বলি দান?

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো