কালো গোলাপ 🌹
কালো গোলাপ
খাদিজা বেগম
কালো গোলাপ ফুলও থাকে
কিছু সাপও থাকে সাদা,
সাদা কালায় কি আসে যায়
মানুষকে দাও তার মর্যাদা।।
সাদা সাপের কালো বিষে
কতো জনে হয়েছে লাশ,
কালো ফুলের মাতাল ঘ্রাণে
কতো জনে করে উল্লাস।
কেউ করনা কাউকে তোমরা
কালো বলে অমর্যাদা।।
বিবেক, বুদ্ধি, জ্ঞানেগুণে
মানুষ শ্রেষ্ঠ বলেছেন রব,
মানব সেবার জন্য স্রষ্টা
সৃষ্টি করছেন পৃথিবীর সব।
সেই মানুষকে রং এর জন্য
কেউ করোনা আর আলাদা।।
নৈতিকতায় বড় যে জন
সেই তো বড় সব স্থানে,
নিজের পাপ গুলো সব নিজে
নিজেই স্বীকার করতে জানে।
পাপ করবো না বলে সে জন
তার স্রষ্টাকে দেয় ওয়াদা।।
Comments
Post a Comment