এক ফোঁটা প্রেম
এক ফোঁটা প্রেম
খাদিজা বেগম
মনে জানে প্রাণে জানে
সে জানেনা শুধু,
মনে মনে সেজে থাকি
আমি যারি বধূ।
কালো চেনে সাদা চেনে
সে চেনেনা মন,
তারি তরে দাসী হতে
কাটে না যে ক্ষণ।
কত ফুল ঝরে গেল
পরে গেল মধু।।
কাটে না না না কাটে না
অপেক্ষার ক্ষণ,
মানে না না না মানে না
মনেতে শাসন।
ভালবেসে কাছে এসে
প্রেম দাও বন্ধু।।
এক ফোঁটা প্রেম পেতে
পিপাসিত বুক,
এই অঙ্গে অঙ্গেতে
প্রেমেরি অসুখ।
প্রেম দাও দাও দাও প্রেম দাও
দাও এক বিন্দু।।
Comments
Post a Comment