কালের স্রোতে
১৩/০৯/২০১৯ (ক.নং.০৯)
কালের স্রোতে
খাদিজা বেগম
জানি একদিন সব ছাড়িয়ে
আমি যাবো যে হারিয়ে,
সেই দিন বেশি দূরে নেই আর
তাই প্রস্তুতি নিচ্ছি এবার।
কালের স্রোতে ভাসতে ভাসতে
যাবো আমি হাসতে হাসতে,
এসে গেছে যাবার খবর
গেলে একবার ফিরবো না আর।
আল্লাহকে না চিনলে এখন
সময় তো আর হবে না মন,
মাটির তৈরি একলা থাকার
স্বপ্নে দেখি আমার কবর।
শ্রেষ্ঠ নবী আমার নেতা
মানবো সধায় তাহার কথা,
মিথ্যে আমার সব অহংকার
এ পৃথিবী নয় তো আমার।
পড়বো নামাজ রাখবো রোজা
জান্নাতের পথ হবে সোজা,
শুণ্যের উপর বাঁধিয়া ঘর
মিথ্যে বলি আমার আমার
খাবো হালাল করাবো দান
মেনে চলব হাদীস কুরআন।
ছোটদেরকে দেবো আদর
বড়দেরকে করবো কদর।
বলবো না আর এমন কথা
যাতে মানব পাবে ব্যাথা।
হবো দুঃখির স্বপন বাঁচার
মুক্তি দেবো পাখি খাঁচার ।
করবো না আর কোন কুকাজ
যাতে ভেঙে পড়ে সমাজ,
মানবো সদা ধর্ম আচার
মনে রাখে শেষের বিচার।
জন্ম, মৃত্যু, সম্মান, সম্পদ
এর কিছুতে নেই কারো হাত,
ঈমান নষ্ট লালসার উপর
কাম বাসনা পোষো না আর।
মুসলিম আমি নেই কোন ভয়
জানি আল্লাহ্ আছে সহায়,
কিয়ামতের ঐ শেষ বিচার
আল্লাহ্ মুক্তি দেবেন সবার।
Comments
Post a Comment