কোথায় যাব

 কোথায় যাব

খাদিজা বেগম 


কোথায় যাব কি কবিব?

এ পৃথিবী ভাল্লাগেনা,

মরি মরি করে এ মন 

বেঁচে থাকার স্বাদ জাগে না,


ভালো লাগে কাদা মাটি

মানুষ দেখলেই ভয় লাগে খুব,

পশু পাখি এক রূপী হয় 

মানুষের তো হয় নানান রূপ।

ঘরে বাইরে শান্তি নাইরে

কোথায় ওতো মন বসেনা।।


রাত্রি শেষে সূর্য আসে 

ছড়িয়ে দেয় সোনার আলো,

আমি কেন অন্ধকারে

চারিদিকে শুধু কালো?

চিরতরে ঘুমাতে চাই

আমার কেন ঘুম আসেনা।।


ইচ্ছে করে মাটি হব 

মাটির সাথে মিশে রব,

মানবতার এই অবক্ষয় 

থেকে আমি মুক্তি নেব।।

কেন মানুষ হিংস্র হলো

মানুষ কেন তা ভাবেন??

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো