আজ নিজেকে

 আজ নিজেকে

খাদিজা বেগম 


আজ নিজেকে খুব অসহায়

অসহায় লাগে আমার,

 চরণ তলে পাই না খুঁজে 

এতটুকু মাটি আর।


আজ নিজেকে নিজ ঠিকানায়

আমায় লাগে যাযাবর,

যেখানে এই চরণ ফেলি

আজ এখানেই বালুচর।

উপায় খুঁজে পাইনা আমি

এই নিজেকে বাঁচাবার।।


আপন বলে আমি আমার

পর হয়েছে সবাই আজ,

যেন বিনা মেঘে, বৃষ্টিতে

আমার মাথায় পরছে বাঁশ।

এই জীবনে কেউ এলনা 

আমার খবর রাখিবার।


আজ নিজেকে নিজের ঘরে

বনবাসী মনে হয়,

কোথায়ও তো কেউ নেই আমার 

যার কাছে নেব আশ্রয়।

মৃত্যু যেন ডাকছে আমায়

শুনি মৃত্যুর ডাক বারবার।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো