বোকা মাথায়
বোকা মাথায়
খাদিজা বেগম
বোকা মাথায় বুঝি না হায়
চলেছে কি এই দুনিয়ায়,
ধনীরা ধন চুরি করে
নিজেদেরকে সাধু সাজায়।
বড় বড় চোর ডাকাতে
থাকে ধরা ছোঁয়ার বাইরে,
পেটের দায়ে করলে চুরি
তাঁদের কোন রেহাই নাইরে।
সত্যবাদী আছে যারা
তারা আছে খুব অসহায়।।
মিথ্যাবাদী চরিত্রহীন
বড় বড় বলে কথা,
চরণ চাটা ওদের দোসর
হাতে তালি দেয় অযথা।
দেশ প্রেমিক আজ করে হায় হায়
দেশটা বুঝি শেষ হয়ে যায়।।
ঘুষখোর সুদখোর সরকারি চোর
টাকাতে সাজায় আলমারি,
মানবসন্তান পথে পথে
মরছে ধুকে অনাহারী।
যুব সমাজ কাজ না পেয়ে
ডুবে আছে খুব হতাশায়।
Comments
Post a Comment