যেই দিন শুনেছি


খাদিজা বেগম

যেই দিন শুনেছি


যেই দিন শুনেছি তুমি আর নেই আমার

তুমি তো হয়ে গেছো অন্য কারো এখন,

জীবনের মাঝ পথে একা ফেলে গেছ

এই আমাকে নেই আর তোমার প্রয়োজন।।


সেই দিন থেকেই একটা মন্ত্রণার পাহাড় 

আমার উপরে নিরবে চড়ে বসেছে,

সেই ব্যথার চাপে পাঁজরের হাড় ভাঙা

কষ্টের অশ্রুতে আমার বুক ভেসেছে।


অদেখা আগনে পুড়ে যাই না দেখা কষ্টে

 হারাবার কষ্টে হৃদয়ে হয়েছে ক্ষত,

আমার সকল আশা ভালবাসা সুখ

উড়ে গেছে সব ঝড়ো হাওয়ার মতো।


তোমারি আঘাতে আমার হৃদয় ভেঙ্গে 

হয়ে গেছে হাজার টুকরো টুকরো পাথর,

 সতেজ সুন্দর দেহটা আমার এখন 

মৃত্যু সমান তীব্র যন্ত্রণাতে কাতর।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ