মৃত্যুজ্ঞয়ী

খাদিজা বেগম


এক মৃত্যুঞ্জয়ী আমি নেই কোন মৃত্যুর ভয়

মুসলিম আমি মানি না কভু কোন পরাজয়।


এক আল্লাহর খলিফা আমি নই কারো গোলাম

ন্যায়ের পথে চলতে ও চালাতে এ ভবে এলাম।


অসৎ পথে চলবো না, কাউকে দেবো না যে চলতে

অলীক কথা বলবো না, কাউকে দেবো না যে বলতে।


গড়তে আসিনি এ ভবে আমি ভাঙতে এসেছি সব

সুদ, ঘুষ, দূর্নীতি যা মন্দ বলেছে আমার রব।


বয়ে চলা লাভা আমি পুড়ে পুড়ে করি কয়লা

এই সমাজের জালিম অত্যাচারী সব ময়লা।


বাঁধ ভাঙা জল আমি নেই কোন বাঁধার ভয়

তীব্র স্রোতে ভাসিয়ে নেবো সকল সংশয়।


তীক্ষ্ণ দাবানল আমি বিষাক্ত আমার ধোঁয়া

এক আল্লাহ্ বিনা করি না কভু কারো পরোয়া।


নৃশংস শিকারি আমি চিতাবাঘ ওদের জন্য

এই সমাজে আছে মানব রূপি যত পশু বন্য।


কাল বৈশাখী ঝড় আমি ভেঙে করি চুরমার

অনিয়ম অশালীন যতো আছে কুসংস্কার ।


এক মহাবীর আমি যুদ্ধের মাঠে অস্থির

লোভ লালসার বক্ষে মারি সততার তীর।


লৌহখাঁচা ভেঙ্গে আমি স্বাধীনতা পেতে ছুটি

শক্ত হাতে জবাই করি পরাধীনতার টুঁটি।


এক বজ্রপাত আমি করি হঠাৎ আঘাত

অপরাধের বিরুদ্ধে হয়ে অগ্নি প্রতিবাদ।


অবিচল সংগ্ৰামী আমি সদা প্রস্তুত যুদ্ধে

অত্যাচারী ধর্ষণকারী জালিমের বিরুদ্ধে।


দুঃখ-কষ্ট রোগে-শোকে কভুও পড়ি না ভেঙে বিচক্ষণতার সাথে চলে যাই প্রভুর সঙ্গে।


সিংহায় পতন হয় লোভে পাপ পাপে মৃত্যু 

মরতে আসিনি এই আমি, লোভ যে আমার শত্রু।


দিবানিশি পেতে রাখে নানাভাবে নানা ফাঁদ

পড়বো না কোন ফাঁদে করবো না কোন অপরাধ।


আমার মনের রাজ্যে আমি আমার রাজা

সঙ্গে থাকা অঙ্গগুলো আমার বাধ্য প্রজা।


অঙ্গ গুলো আমার এক একটি তীক্ষ্ণ হাতিয়ার

অসৎ কর্মে করবো না কভু এদের কোন ‌ব্যবহার।


আল্লাহ মোর রক্ষাকারী ভয় করি না কাউকে আর

এক আল্লাহ ছাড়া হবে না এ মাথা নতো আমার।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো