ভালবাসার আহ্বানে

 ভালোবাসার আহ্বানে 

খাদিজা বেগ 


ভালোবাসার আহ্বানে 

এসেছিলাম ভালোবাসা পেতে, 

আশায় আশায় চাষ করেছি 

বীজ বনেছি ভালোবাসার ক্ষেতে।।


অজানা এক ঝড় তুফানে 

সেই চাষাবাদ ধ্বংস হলো শেষে, 

ভালোবাসার বীজ গুলো সব 

দুই নয়নের অশ্রুতে যায় ভেসে।

তোমার প্রেমের আমন্ত্রণে 

চেয়েছিলাম থাকবো আমি মেতে।।


সকল চাওয়া পুর্ন হয় না 

তাই তো তোমায় দোষ দেবো না আমি, 

তোমায় আজো ভালোবাসি 

সেই কথাটা জানে অন্তর্যামী।।


তোমার কাছে আসতে গিয়ে 

চলে গেলাম যোজন যোজন দূরে, 

আজো তোমায় খুঁজে এই মন 

পাখির মতন অজানাতে উড়ে। 

কাছে আশায় ভয় লাগে খুব 

কাছে এলেই হয় যে দূরে যেতে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ