ঘুম নিয়েছ তুমি
ঘুম নিয়েছ তুমি
খাদিজা বেগম
চোখের দেখায় মন নিয়েছো
হাতের ছোঁয়ায় ঘুম নিয়েছো তুমি,
তোমায় দেখলে জোয়ার আসে
না দেখিলে হৃদয় মরুভূমি।।
তুমি তুমি তুমি আমার
নির্ঘুম রাতের স্বপ্নে দেখা পরী,
তুমি তুমি তুমি আমার
এই হৃদয়ে ভালোবাসার তরী।
জীবন নদীর তুফান ভারী
তোমায় ছাড়া ডুবে যাব আমি।।
তুমি থাকো চোখে চোখে
তোমায় দেখে শান্তি লাগে মনে,
হাতের মুঠোয় স্বর্গ মেলে
প্রিয় তুমি থাকলে আমার সনে।।
ওই মায়াবী চোখের মায়ায়
বাঁধা পড়ে গেছে আমার জীবন,
ভালোবেসে বেঁধে রেখো
তোমায় ছাড়া হবে আমার মরন।
আমার কাছে তোমার চেয়ে
এই ভুবনে আর কিছু নাই দামি।।
Comments
Post a Comment