প্রেমের অনুতাপ

 প্রেমের অনুতাপ 

খাদিজা বেগম 


দুই নয়নে ঝরো ঝরো 

ঝরে পড়ে প্রেমের অনুতাপ,

অঙ্গে অঙ্গে আজো ভাসে 

তোমার অঙ্গের রেখে যাওয়া ছাপ।।


কাছে এসে দূর অজানায় 

যাও হারিয়ে এটা কেমন প্রেম,

সুখ গুলোকে লুফে নিয়ে 

কষ্ট দিলে এটা কেমন নেম।

স্রষ্টা ভুলে সৃষ্টির প্রেমে 

অন্ধ হয়ে করেছিলাম পাপ।।


আর চাইবো না ভালোবাসা 

আর করবো না কারো প্রেমের আশ, 

প্রেমে পড়ে সব হারিয়ে 

পেলাম শুধু কান্না বারো মাস।


আমি একা কলঙ্কিত 

আমার ওপর আজ সকলের রোষ, 

তুমি ধোয়া তুলসী পাতা 

এই সমাজে তোমার নাইতো দোষ। 

ভালোবাসা ভেবে আমি 

দুহাত ভরে নিলাম অভিশাপ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ