প্রেমের নেশা
প্রেমের নেশা
খাদিজা বেগম
আমারো হয় প্রেমের নেশা
সঙ্গমের সাধ জাগে ঝরের বেগে,
উথাল পাতাল প্রেমের ঢেউয়ে
আমারো চোখ থাকে রাত্রি জেগে।।
তাই বলে তো যারে তারে
আমি টেনে নেবো না এই বুকে,
আমার প্রিয় মানুষ যে জন
তার অপেক্ষায় মরব ধুঁকে ধুঁকে।
প্রয়োজনে পুড়বে এ মন
তার বিরহের তীব্র আগুন লেগে।।
রক্ত মাংসের মানুষ আমি
নই ফেরেস্তা নই সন্ন্যাসী সাধু,
আমার দেহের আমার মনের
ক্ষুধা তৃষ্ণা তাড়াবার নাই জাদু।।
তবু আমার আবেগের ক্ষণ
রাখতেই হবে আমার নিয়ন্ত্রণে,
প্রলোভনে সায় দেব না
স্রেফ না বলি পাপের আমন্ত্রণে।
যদি ভাঙ্গে বুকের পাঁজর
তবু ভেসে যাবো না আবেগে।।
Comments
Post a Comment