মানুষ ভেবে

 মানুষ ভেবে 

খাদিজা বেগম 


মানুষ ভেবে বিশ্বাস করে 

বারে বারেই করে গেলাম ভুল,

তাই বারেবার ভাঙছে হৃদয় 

যেমন করে ভাঙ্গে নদীর কূল।।


যেমন কূলের শত্রু হলো 

নদীর বুকের আশ্রয় থাকা জলে,

জল বোঝে না কৃতজ্ঞতা

কুল ভেঙ্গে যায় ঢেউ খেলানোর ছলে।

তেমনি করেই সে ভাঙ্গে মন 

যে জন আমার মনের সুখের মূল।।


আমি বারে বারেই ভাবি 

এর পরে সে শুধরাবে তার দোষ,

তবু তার কাজ বিষাক্ত খুব 

সাপের মত করে সে ফোঁস ফোঁস।।


ভাঙা ভাঙা হৃদয় আমার 

রক্তমাখা এই হৃদয়ের ঘা,

বুকটা ভরা এত ব্যাথা 

ব্যথায় ব্যথায় বুক করে খাঁ খাঁ।

না ফুটিতে ঝরে পড়ে 

বারে বারে আমার আশার ফুল।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ