মাপা মাপি
মাপা মাপি
খাদিজা বেগম
অন্যের সাথে কেন তুমি
তোমায় কর এত মাপা মাপি,
মৃত্যু অনিবার্য সত্য
তবে কিসের ভয়ে কাঁপা কাঁপি।।
অন্যের সম্পদ অন্যের সম্মান
তুমি হতে পারবে না তার সমান,
তোমার মত শুধুই তুমি
তোমার কাজে রেখে যাও তার প্রমাণ।
ভুল হলে মাফ করে দিও
পাপ হলে হও গভীর অনুতাপী।।
তোমার রঙে তুমি রঙিন
তুমি মহান তোমার জ্ঞানে গুনে,
মন খারাপের নাই তো কারণ
নিন্দুকের ওই নোংরা কথা শুনে।।
তোমার আলোয় তুমি উজ্জ্বল
তোমার মাপেই তুমি তৈরি করা,
তোমার জন্য যত্ন করে
তোমার স্রষ্টা গড়েছেন এই ধরা।
সত্য ন্যায়ের পথ ছাড়ে যে
সেই মানুষেই মহা অভিশাপী।।
Comments
Post a Comment