শেষ প্রেম হবে

 শেষ প্রেম হবে 

খাদিজা বেগম 


তুমি আমার শেষ প্রেম হবে 

সারা জীবন পাশাপাশি রবে, 

তোমায় আপন করে পেলে 

অন্য কিছু চাইবো না এই ভবে।।


প্রথম ডাবের পানির মতন 

প্রথম সেই প্রেম হঠাৎ গেল পরে, 

ধীরে ধীরে কাছে এসে

ধীরে ধীরে সে গিয়েছে সরে।

সে আমাকে ভুলে গেছে 

আমি কেন মনে রাখব তবে।।


ভালোবাসায় অন্ধ হয়ে 

ভুল করেছি প্রথম প্রেমের বেলায়, 

বেশি ভালোবাসতে গিয়ে 

শিকার হলাম বেশি অবহেলায়।।


পরিপক্ক এই জীবনে 

আমি চলব আমার কথা রেখে, 

তপ্ত রোদে ঝর বৃষ্টিতে 

ছাতার মত তোমায় রাখবো ঢেকে।

আমি থাকবো তোমার আশায়

তোমার আমার আবারো প্রেম হবে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ