বিষন্নতায়
বিষন্নতায়
খাদিজা বেগম
বিষন্নতায় মন ডুবে যায়
তোমায় যদি না পাই আমার পাশে,
ব্যথায় ব্যথায় পাঁজর ভাঙ্গে
দুই নয়নে অশ্রু নেমে আসে।।
হৃদ মাঝারে পাই তোমারে
কেন আমার হাত বাড়ালে পাই না,
তোমাকে চাই ভিতর বাহির
তোমায় ছাড়া অন্য কিছু চাই না।
তুমি আমার জীবন প্রিয়
তোমাকে মন অনেক ভালোবাসে।।
তোমায় বিনা মূল্যহীনা
বেঁচে থাকার পাইনা খুজে মানে,
তুমি জীবন তুমি ভুবন
তুমি ছাড়া সুখ লাগেনা প্রাণে।।
তুমি আমার আশ্রয় প্রশ্রয়
তুমি ছাড়া খুব নিরুপায় আমি,
প্রিয় থেকেও তুমি প্রিয়
তুমি সবার চেয়ে বেশি দামি।
এই জীবনের সুখে দুঃখে
তোমাকে চাই আমার আরো কাছে ।।
Comments
Post a Comment