নিঃশ্বাস ভেবে
নিঃশ্বাস ভেবে
খাদিজা বেগম
তোমায় আমার নিঃশ্বাস ভেবে
ছেড়ে দিলাম ফিরে আসার আশায়,
কেন তুমি আর এলে না
কি দোষ ছিল আমার ভালবাসায়।।
কাছে এসে বলে যাও না
কেন তুমি আর আসোনি ফিরে,
কোথায় আছো কেমন আছো
তোমায় খুঁজি জনস্রোত এর ভিড়ে।
তুমি আমার কাছে তাইতো
মনে মনে এই হৃদয়ে যা চায়।।
ভালোবেসে কাছে এসে
কেন মারলে প্রতারণার ছুরি,
কথা ছিল ভালবাসে
তুমি আমি হবো বুড়ো বুড়ি।।
ওয়াদা করে ভুলে গেছো
কাছে এসে চলে গেছো দূরে,
আজো তোমায় মন ভুলিনি
মনে পড়ে দীর্ঘশ্বাসের সুরে।
তুমি ছাড়া পৃথিবীতে
আমি যেন বন্দী অগ্নি খাঁচায়।।
Comments
Post a Comment