তৃষ্ণায়
তৃষ্ণায়
খাদিজা বেগম
তোমাকে না দেখার তৃষ্ণায়
নয়ন মরুভূমি হয়ে যায়,
কোন ভাষাতে বোঝাই বল
মন তোমাকে কাছে পেতে চায়।।
চোখে তৃষ্ণা বুকে তৃষ্ণা
তৃষ্ণায় তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক,
তোমায় ছাড়া কোথাও নাই
কিছুতে নাই বিন্দু মাত্র সুখ।
ছটফটিয়ে মন মরে যায়
শুধু তোমার ভালোবাসার দায়।।
তৃষ্ণা জাগে শিরায় শিরায়
প্রেমের তৃষ্ণায় কাতর হলো মন,
শ্বাস-নিশ্বাসে তৃষ্ণা জাগে
তোমায় পাবার তৃষ্ণা সারাক্ষণ।।
অঙ্গে অঙ্গে তৃষ্ণা আমার
তৃষ্ণায় অবস হয়ে আসে হাড়,
মৃত্যুর দুয়ার থেকে আমি
তোমার আশায় ফিরি বারে বার।
তৃষ্ণার কষ্ট হারিয়ে যায়
এ মন যখন তোমার ছোঁয়া পায়।।
Comments
Post a Comment