কোরআনের বাণী
কোরআনের বাণী
খাদিজা বেগম
রাজ্য চালায় মহারাজা
সেই রাজা কে চালান মহারানী,
নারীকে যে তুচ্ছ ভাবে
সেতো জানে না কোরআনের বাণী।।
দুঃসাহসী নারীরা আজ
বিমান চালায় নীল আকাশের বুকে,
সেই নারী কে কেমন করে
কাপুরুষের দলে দিবে রুখে।
নারীকে যে সম্মান করে
তারাই ভবে সত্যি কারের জ্ঞানী।।
যে নারীরা রাষ্ট্র চালায়
তারা কেন চালাবে না গাড়ি,
নারীর গর্ভে চড়ে এসে
কেমন করে হলে অহংকারী।।
যার বিবেক টা অন্ধ বধির
সে দেখেনা নারীর মহৎ কর্ম,
ধর্ম অন্ধ মানুষ ওরা
তাই বোঝে না সত্যিকারের ধর্ম।
সম্মান দিলে সম্মান মেলে
এই কথাটা আমরা সবাই মানি।।
Comments
Post a Comment