চরিত্রহীন

 চরিত্রহীন 

খাদিজা বেগম 


চরিত্রহীন নির্লজ্জকে 

লজ্জা দেবার নেই তো কোন পথ, 

যখন তখন যেথায় সেথায় 

বস্ত্র খোলা প্রাণী হয় না সৎ।।


জ্ঞান পাপীকে জ্ঞানের আলোয়

 আলোকিত করা যাবে না, 

লেংটা বুদ্ধির বিবেকহীন কে 

জ্ঞানী গুণীর মাঝে পাবে না।

ওদের মুখে নীতি কথা 

বুকের কানায় কানায় ভরা বদ।।


ধর্মান্ধ আর কুশিক্ষিত 

মানবজাতির জন্য শত্রু দল,

ওদের মাঝে নাই তো ঈমান 

স্বার্থের জন্য খায় কুকুরের মল।।


ন্যায় অন্যায় এর ধার ধারে না 

ওদের নাই তো কোন ধর্ম, দেশ, 

অশ্লীলতায় ভরা জীবন 

ওদের নীতি নৈতিকতা শেষ।

যা খুশি তাই করে বেড়ায় 

ওরা জানতে চায় না কারো মত।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ