নির্ঘুম রাতের সাক্ষী

 নির্ঘুম রাতের সাক্ষী 

খাদিজা বেগম


আমার নির্ঘুম রাতের সাক্ষী 

আমার সাথে জেগে থাকা অন্ধকার, 

তোমার দেয়া কষ্টগুলো 

আমার বুকের মাঝে করে হাহাকার।।


আরো কত কষ্ট দেবে 

আরো কত আমাকে রাত জাগাবে, 

আরো কত টেনে হিছড়ে 

ওই কবরের দিকে আমায় আগাবে।

বিনা দোষে বিনা ভুলে 

কেন আমি শাস্তি পাচ্ছি বারেবার।।


কোন সে সুখের নেশায় ডুবে 

তুমি আমায় ডুবিয়ে দেও অসুখে,

বারে বারে কেন তুমি 

প্রতারণার ছুরি মারো এই বুকে।।


মনের ব্যথায় বুক জ্বলে যায় 

শ্বাস চলে না ঘুম আসে না দুই চোখে,

যন্ত্রণাতে সুখ চুষে খায়

যেমন করে রক্ত চোষে খায় জোঁকে।

কষ্টের খাঁচায় বন্দি আত্মা

একদিন উড়ে যাবে ভেঙে বদ্ধ দ্বার।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ