পাও মোছাতে চাও
পাও মোছাতে চাও
খাদিজা বেগম
আমি না হয় উর্মি হব
তুমি যদি ভেজাও তোমার পাও,
আবার না হয় গামছা হব
যদি তোমার পাও মোছাতে চাও।।
তোমার চাওয়ার সাথে সাথে
আমি বদলে যাবো বারে বার,
তুমি পাশে না থাকিলে
বুকের ভেতর করে হাহাকার।
আমি না হয় মাঝি হব
যদি তুমি হও গো আমার নাও।।
তোমার তালে তাল মিলিয়ে
তোমার সুরে গাইবো আমি গান,
তুমি আমার জীবন প্রিয়
তোমায় ছাড়া বাঁচেনা এই প্রাণ।।
আমি না হয় অলি হব
তুমি যদি হওগো আমার ফুল,
তোমার কূলে থাকার জন্য
হারায় যদি হারাক আমার কূল।
সব হারাতে রাজি আছি
যদি তোমার মনে আশ্রয় দাও।।
Comments
Post a Comment