চাওয়া-পাওয়া
চাওয়া-পাওয়া
খাদিজা বেগম
নিজের চাওয়া-পাওয়া মাঝে
দিবানিশি ডুবে থাকে যে জন,
সেই স্বার্থপর কেমন করে
দেখবে আমার ক্ষত বিক্ষত মন।।
তার কাছে তার স্বার্থ আগে
সে বোঝেনা অনুভূতির মূল্য,
সে ভাবে সেই সবার সেরা
তার নয়নে নাই তার সমতুল্য।
সে নিজেকে নিয়ে ব্যস্ত
হিসাব নেই তার কে পর আর কে আপন।।
আমার কষ্টে কি আসে যায়
হিসাব করে শুধু নিজের সুখটা,
তার নয়নে দেখে না সে
লাশের মত এই বিষন্ন মুখটা।।
স্বভাবগত কারণে সে
চরিত্রহীন জীবন যাপন করে,
সেই মানুষের সঙ্গী হয়ে
আমার জীবন ধুঁকে ধুঁকে মরে।
তার কারণে মন পুড়ে ছাই
অশ্রু সাগর বইছে আমার নয়ন।।
Comments
Post a Comment