হৃদয় ভাঙে গেছে

 হৃদয় ভাঙে গেছে 

খাদিজা বেগম 


আমার হৃদয় ভেঙ্গে গেছে 

ঘা হয়েছে খুব গভীরে,

নাই কি ভবে বিশ্বস্ত জন 

নিষ্ঠুর প্রতারকের ভিড়ে।।


কেন আমি বিশ্বাস করি 

বারে বারে বিশ্বাসঘাতক, 

নাকি আমার হিসেবে ভুল

না কি ভুলে ভরা এই চোখ।

যেন এই মন ধীরে ধীরে 

মানুষ থেকে যাচ্ছে ফিরে।।


কেন অন্যের হৃদয় ভাঙতে 

মনব মনে জাগে না ভয়,

কেন হিংস্র প্রাণীর চেয়ে 

মানুষ বেশী ভয়ংকার হয়।।


এত এত ক্ষত নিয়ে 

বেঁচে থাকা হয়েছে দায়,

শ্বাসে শ্বাসে কষ্ট লাগে 

যেন আমার প্রাণ চলে যায়। 

শুধু একবার যেতে পারলে

ফিরব না আর মানব নীড়ে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ