নাম জানি না
নাম জানি না
খাদিজা বেগম
আমি আমার নাম জানি না
লোকে ডাকে আমায় টোকাই,
কোথায় আমার পিতা মাতা
কেঁদে কেঁদে খুঁজে বেড়াই।।
সুতা ছেড়া ঘুড়ির মত
কেউ টানে না আমায় কাছে,
আমার কেহ নাই দুনিয়ায়
সবার জন্য সবাই আছে।
আঁস্তাকুড়ের কুকুর বিড়াল
ওদের সাথে রাতে ঘুমাই।।
আস্তাকুড়ে আঁস্তাকুড়ে
খুঁজে খুঁজে খাবার খাচ্ছি,
হে দয়াময় দাও বলে দাও
কেন এত কষ্ট পাচ্ছি??
আমি একটা অবুঝ শিশু
কেন আমার পেটেও শিশু,
ওহে সভ্য সমাজ বলো
বলার জন্য নাই কি কিছু?
তোমরা মানুষ কিনা শয়তান
একবার কর যাচাই বাছাই।।
Comments
Post a Comment