প্রেমের কথা বলে

 প্রেমের কথা বলে 

খাদিজা বেগম


ভালোবাসায় চকচকে চোখ 

রাতের উজ্জ্বল তারার মত জ্বলে, 

তাইতো যায় না প্রেম লুকানো

ব্যবহারে প্রেমের কথা বলে।।


ভালোবাসার দৃষ্টির কাছে 

পারমাণবিক বোমা হার মানে, 

চোখে চোখে ভাসে মায়া 

ভালোবাসার ছোঁয়া লাগে প্রাণে।

প্রিয়জনের দেখা পেতে 

প্রেমিক নয়ন ঘোরে নানান ছলে।।


ভালোবাসার সেই দৃষ্টিতে 

ভিতর থেকে মন গলে যায় ধীরে, 

ভালবাসার টানে টানে 

প্রেমিক জনকে আসতেই হয় ফিরে।।


মুখে বল যতই না না 

প্রেম দেবে সায় চোখের ভাষায় ভাষায়,

যতই থাকো দূরে সরে 

মন আসবে মন পাবার আশায় আশায়।

মন থেকে যায় মনের কাছে

অভিমানে যদি চরণ চলে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ