মোল্লার পকেটে
মোল্লার পকেটে
খাদিজা বেগম
আল্লাহকে কেনার জন্য
যারা মোল্লার পকেটে দাও টাকা,
তাদের মাঝে নাইরে ঈমান
তাদের বিবেক-বুদ্ধির স্থান ফাঁকা।।
কোরআন পড় নিজের হাতে
কোরআন বোঝো খুব মনোযোগ দিয়ে,
মাতৃভাষায় কোরআন পড়
চিন্তা করো আয়াত গুলো নিয়ে।
কোরআনের পথ সহজ সরল
নয় তো দুর্গম কঠিন আঁকাবাঁকা।।
কোরআন শিল্প বাণিজ্য ময়
জ্ঞান বিজ্ঞানের আলো ভরা খনি,
এই কোরআনকে যে বুঝেছে
তার মত নাই পৃথিবীতে ধনী।।
কোরআন পড় জীবন গড়
আর থেকো না মিথ্যার গোলাম হয়ে,
সত্য রেখে মিথ্যা পথে
যাচ্ছ কেন বলোনা কার ভয়ে।
ধর্ম অন্ধ মানুষগুলোর
নয়ন দুটো লোভ লালসায় ঢাকা।।
Comments
Post a Comment