অপরাধের শাস্তি
অপরাধের শাস্তি
খাদিজা বেগম
পরের অপরাধের শাস্তি
কভু যেন আপনাকে দিও না,
যেমন কর্ম তেমনি ফল
পরের ভুলের বোঝা টেনে নিও না।।
মাথা নষ্ট করো না আর
ভেবে ভেবে অন্য জনের চরিত্র,
অটুট থাকো নৈতিকতায়
সদা রাখো আপনাকে পবিত্র।
বিশ্বাস কিংবা ভালোবাসা
তুমি কোন কিছুই ভিক্ষা চেয়ো না।।
পৃথিবীতে জনে জনে
ভালোবাসা আর বিশ্বাসের অভাব,
মানুষরূপী অমানুষের
পশুর চেয়েও নিকৃষ্ট ময় স্বভাব।।
বিশ্বাস রেখো কর্মফলে
যার কর্মফল সেই তো একদিন পাবে,
ন্যায় বিচারের আশায় আশায়
তুমি শুধুই ধৈর্য ধরে যাবে।
পর কখনো হয় না আপন
এই কথাটি তুমি ভুলে যেও না।।
Comments
Post a Comment