পুরুষের প্রেম

 পুরুষের প্রেম 

খাদিজা বেগম 


পুরুষের প্রেম উপর উপর 

নারীদের প্রেম গভীর অনুরাগে,

পুরুষ যদি প্রেমিক না হয় 

নারীদের প্রেম কি কভু জাগে?? 


স্বামী তুমি প্রেমিক থেকো 

আমি থাকবো তোমার প্রেমে ডুবে, 

তুমি যদি পশ্চিমে যাও 

আমি কভু যাব না তো পুবে।

প্রেমিক হয়ে থাকলে পাশে 

দুঃখের মাঝেও জান্নাতের সুখ লাগে।।


চাইনা তোমার রানী হতে 

চাইনা আমার কোন রাজা রাজ্য,

চোখে চোখে থেকো তুমি 

একটু দূরে থাকা হয় না সহ্য।।


এই পৃথিবীর সব যন্ত্রনা 

সুখ হয়ে যায় তোমায় কাছে পেলে, 

হাতের সাথে হাত মেলালে 

যেন বুকের মাঝে স্বর্গ মেলে।

তোমার একটু অবহেলায় 

মন ভরে যায় কষ্টের দাগে দাগে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ