শন্তি নিয়ে যায় লুটে
শান্তি নিয়ে যায় লুটে
খাদিজা বেগম
ফাগুন এলেই গাছে গাছে
নতুন পাতা হাজারো ফুল ফোটে,
বর্ষা এলেই নদীর বুকে
তুমুল বেগে পুলকিত ঢেউ ওঠে।।
চৈত্র এলেই তীব্র খরায়
ফুলগুলো সব ধীরে ধীরে ঝরে যায়,
নদীর বুকের জল শুকিয়ে
বালু জেগে জেগে নদী ভরে যায়।
এমনি হয় এই জীবনে
কান্নার শেষে হাসি ফোটে দুই ঠোঁটে।।
একি রকম যায় না জীবন
জীবন বয়ে চলে নদীর গতিতে,
অতিত নিয়ে ভেবে ভেবে
কেউ পতিত হয়ো না যে ক্ষতিতে।।
পুষ্প ফোটে ঝরে যাবে
এই দুনিয়ার এই তো রীতিনীতি,
যে যাবার সে চলে যাবে
খুশি থাকো নিয়ে সুখের স্মৃতি।
জোয়ার শেষে ভাটা হয়ে
একি পানি উল্টো দিকে যায় ছুটে।।
আজকে যারা বন্ধু হয়ে
ঠাই নিয়েছে তোমার মনের ভেতরে,
কালকে তারাই শত্রু হবে
এই নিয়মটা গেঁথে রেখো অন্তরে।
বন্ধু শত্রু আপন পরের
এই খেলাতে শান্তি নিয়ে যায় লুটে।।
Comments
Post a Comment