হৃদয় জুড়ে
হৃদয় জুড়ে
খাদিজা বেগম
তুমি আমায় তোমার থেকে
খুব যতনে দূরে ঠেলে দিলে,
তবু আছো হৃদয় জুড়ে
এই হৃদয়ে আগে যেমন ছিলে।।
আগের মতই ভালবাসি
যেমন বেসেছিলাম প্রথম ক্ষণে,
মনে মনে আজো আমি
দিবানিশি থাকি তোমার সনে।
তুমি হয়তো অন্যের সাথে
আমি আছি তোমার সাথেই মিলে।।
আমায় দূরে ঠেলে দিয়ে
আমার মনের মাঝেই তুমি থাকো,
এই দূরত্বে কি আসে যায়
আমায় যদি স্মৃতির পাতায় রাখো।।
দুধে জলে মিলে গেলে
কখনো কি ভিন্ন হতে পারে?
তোমার আমার প্রেম তেমনি
কভু ভিন্ন করা যায় না তারে।
তোমায় দেখার ইচ্ছা হলে
চেয়ে থাকি দূরের আকাশ নীলে।।
Comments
Post a Comment