মুনকার নাকির

 মুনকার নাকির

খাদিজা বেগম 


তোমায় মাটি দিয়ে সবাই 

যখন চলে যাবে ধীরে ধীরে, 

মুনকার নাকির দুই ফেরেশতা 

আসবে তখন তোমার মাটির নীড়ে।।


কালো বর্ণের নীল নয়োনা 

চলে আসবে ভেঙে মাটির দেয়াল,

তোমার রব কে তোমার দিন কি 

তোমার নবী কে এই তিনটা ছাওয়াল,

সঠিক উত্তর দিবে তারাই 

যারা সঠিক পথে আসে ফিরে।।


ওই কবরে এমন প্রশ্ন 

জিজ্ঞাসিবে তা সকলের জানা, 

তবুও সে ফেঁসে যাবে 

দুনিয়ায় যে করে তাল বাহানা।।


তাই বলি মন সত্য বল 

সত্য খোঁজো সত্য ভোজো তুমি,

নইলে তোমার কবর হবে 

জ্বলন্ত এক অগ্নি মরুভূমি।

সদা সত্যের সাথে থেকো 

জী বন রাখো নৈতিকতায় ঘিরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ