দুঃখ

 দুঃখ 

খাদিজা বেগম


পিতা-মাতা জন্ম দিলেও 

দুঃখ তোমায় শিক্ষা দেবে বিনয়, 

বিনয়ী জন সবার প্রিয় 

সবাই করে ভক্তি ভরে প্রণয়।।


দুঃখ তোমায় শক্তি দেবে 

মুক্তি দেবে করবে আলোকিত, 

দুঃখ দেখে ভয় পেয়ো না 

দুঃখ তোমায় করবে পুলকিত।

দুঃখ কষ্ট শিখিয়ে দেয় 

দুঃখী জনকে দিতে হবে আশ্রয়।।


দুঃখ দেখায় বাস্তবতা 

গড়ে তোলে পরিপক্ক মানুষ,

দুঃখ তোমায় সুখ খুঁজে দেয়

সুখে নেশায় আর থেক না বেহুশ।।


দুঃখ শিখায় যুদ্ধ করতে 

মানব জীবন হোক না যতই বৈরী, 

সব সমস্যার মোকাবেলায় 

সাহস নিয়ে থাকতে হবে তৈরি। 

দুঃখের মাঝে শুখ লুকানো 

পরাজয়ের পরেই আসে বিজয়।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ